

মোঃ শাহ্ জালাল প্রামাণিক মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি
লালপুরে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী ইমাম হাসান ডাবলু আটক

বৃহস্পতিবার (২২ মে ২০২৫ খ্রিঃ) গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানের মাধ্যমে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা’র শিবপুরের খানপাড়া মহল্লা থেকে চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হাসান আলী টুমনের ছোটভাই শীর্ষ সন্ত্রাসী ইমাম হাসান ডাবলুকে আটক করা হয়।
এলাকায় দীর্ঘদিন যাবত ত্রাসের রাজত্ব কায়েম করাসহ একাধিক কিশোর গ্যাং পরিচালনাকারী ডাবলু আজ রাতে আটক হয়েছে। মৌখিকভাবে এ খবর প্রচারিত হওয়ার পর এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি বিরাজ করছে।
পরবর্তীতে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে তাকে নাটোর কোর্টে চালান দেয়া হবে।
বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











