হোসেনপুরে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে ২৬টি পার্টনার ফিল্ড স্কুল সমন্বয়ে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘প্রোগাম অন এপিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশান নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় উপজেলার আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সাম্প্রতিক হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২৬টি পার্টনার স্কুলে ৬৫০ জন কৃষক কৃষাণীকে গম, আলু, ধান, শরিষা, ভুট্রা, মরিচসহ নিউট্রিশন এর উপর উৎপাদন বৃদ্ধি করনে ১০ কর্মদিবস ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষি উন্নয়নের লক্ষে ২৫ জন করে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক/কৃষাণী নিয়ে ২৬টি কৃষক সমবায় সমিতি গঠন করা হয়।

হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ কে এম শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ পরিচালক হারুন অর রশিদ, অতিরিক্ত উপ পরিচালক শহীদুল ইসলাম, এডিপি ইমরুল কায়েস, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাছুমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা হানিম রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা মোদাসিল হায়দার আলমগীর, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম, এনায়েতুল ইসলাম, দিলশাদ আক্তার, আলিমুল শাহিন সহ সাংবাদিক ও কৃষি প্রশিক্ষনার্থীবৃন্দ।

বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like