মনোহরদী পৌরসভায় হাররদিয়ায়  জামায়াতে ইসলামীর গণসংযোগ 

মোঃ আঃ কুদ্দুস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী পৌরসভার উদ্যোগে হাররদিয়া এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
অদ্য ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ,শনিবার সকাল ৬:০০টায়  হাররদিয়ায় গণসংযোগ শেষে  দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম
মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ    শান্তি ও শৃংখলিা ফিরে আসবেনা । তিনি কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “ঘরে বসে থাকার সময় নেই। প্রতিটি ঘরে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার করেছে অন্যএকটি দল দূর্নীতিতে টানা ৪ বার চ্যাম্পিয়ন ছিল এই দূর্নীতিবাজ অথ পাচার কারীরা আবার যদি ক্ষমতায় আসে তাহলে দেশে সু-শাসন প্রতিষ্ঠিত হবেনা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মনোহরদী দক্ষিনের জামায়েতের সেক্রেটারী মোঃ তাইজুল ইসলাম শাহীন বলেন, স্বাধীনতার ৫৩ বছর গত হতে চলেছে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ করা।কিন্তু দীর্ঘ দিনেও সেই প্রত্যাশা পূরণ হয়নি।
মনোহরদী পৌর আমির ও মেয়র প্রার্থী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নুর,   মনোহরদী পৌর সেক্রেটারী মোঃ তোফাজ্জল হোসেন।
ওয়ার্ড আমির মোঃ ফিরোজ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে গনসংযোগের কাজ পরিসমাপ্তি ঘোষনা করেন।
এই গণসংযোগ  মাধ্যমে দলটি আবারও রাজনৈতিক ময়দানে সরব হওয়ার চেষ্টা করছে—জনগণের অংশগ্রহণ এবং প্রতিক্রিয়া কতটা ইতিবাচক হয়, সেটিই দেখার বিষয়।

শনি বার, ২৪ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like