মনোহরদীতে ভূমি মেলার উদ্বোধন

মোঃ আঃ কুদ্দুস :

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান।

ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা ভূমি কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান।

সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সংগঠক জাতীয় নাগরিক পাটি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন মনোহরদী উপজেলা যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা। নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ ও কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে মেলা চলাকালীন সময়ে নিষ্পত্তির ব্যবস্থা, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা থাকবে।

রোব বার, ২৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like