লালপুরে ছাত্রদল নেতাসহ ‘ইমো হ্যাকার’ ও রাষ্ট্রীয় ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি

লালপুরে ছাত্রদল নেতাসহ ‘ইমো হ্যাকার’ ও রাষ্ট্রীয় ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

শনিবার (২৪ মে ২০২৫) রাত প্রায় ৮টার সময় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হল- লালপুর উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৯), জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৭) ও ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার পারভেজ পল্লব (২৭)।

এ সময় অভিযানকালে তাদের নিকট থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, অভিযানকালে আটককৃতদের থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণমাধ্যমেকে অবগত করেছে স্থানীয় প্রশাসন।

রোব বার, ২৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like