

সজীব খান :
চাঁদপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২৫-২৭ মে) “ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকগণ এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, প্রতিটি ভূমি সেবা প্রত্যাশি মানুষকে সচেতন হলে ভূমির সেবার অনিয়ম দূর হবে, নামজারি করতে অবশ্যই পরিবারের সকল অংশিদারত্ব যাচাই বাঁচাই করে নামজারি দিতে হবে, এজন্য স্ব স্ব ইউনিয়ন, পৌর ভূমি কর্মকর্তাকে সঠিক ভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অন্যায় ভাবে কোন নামজারি করা দন্ডনীয় অপরাধ।
যারা নামজানি করতে আসবেন, তারা অবশ্যই কোন ওয়ারিশকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে হবে। ভূমি অফিস নামজারি করার জন্য মানুষের দৌড়গোড়ায় ভূমি সেবা পৌছে দিতে হবে। ভূমির অনিয়ম সর্ম্পকে সরকার কঠোর অবস্থায় রয়েছে, ভূমির সেবা সঠিক ও নিয়মতান্ত্রীক ভাবে করার জন্য জনগনের সহযোগীতা থাকতে হবে, যখনি ভূমির সেবা নিয়ে অনিয়মের তথ্য আসবে সাথে সাথেই জেলা প্রশাসনকে জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যথা সময়ে সঠিক সেবা স্বচ্চ ভাবে সেবা দিতে আমরা চাই।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মোঃ আল এমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
মেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।
সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।
অনুষ্ঠানে উপপরিচালক স্থানীয় সরকার মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব^) শাখা একরামুল ছিদ্দিকসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন।
রোব বার, ২৫ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









