

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে একটি বাদাম ক্ষেত থেকে গাঁজার গাছ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ রতন ওরফে লাবু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

গতকাল পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পঞ্চগড় সদর উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় অভিযান চালিয়ে রতন ওরফে লাবু (৩০) কে গ্রেফতার করে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত রতন পঞ্চগড় সদর থানাধীন পানি মাছ পুকুরী গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু হোসেনের নেতৃত্বে উপজেলার পানি মাছ পুকুরী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। সে সময়ে রতনের হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তার বাদাম ক্ষেতের ভেতরে রোপণ করা ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজার গাছগুলোর ওজন আনুমানিক ২ কেজি ৮০০ গ্রাম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গ্রেফতার রতনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন।
সোমবার, ২৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









