জাল চিকিৎসার কাগজ তৈরি করার অভিযোগ গাজীপুরে সরকারী হাসপাতালের দালালদের বিরুদ্ধে

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অসৎ কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে জাল চিকিৎসার কাগজ তৈরি করার অভিযোগ উঠেছে রাকিব নামের এক দালালের বিরুদ্ধে। গাজীপুর আদালতে জাল চিকিৎসার কাগজ দাখিল করে যৌতুকের দাবিতে সাধারণ ও গুরুতর জখমের অপরাধ দেখিয়ে ভুক্তভোগী সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা যৌতুক, নারী নির্যাতনের মামলা দায়ের করে ৬ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্রের নারী সদস্য।

অভিযোগকারী সাদ্দাম হলেন- গাজীপুরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকার আঃ বারেক হাওলাদারের ছেলে। অভিযূক্ত রাকিব কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং এর চাকুরী করার পাশাপাশি সরকারী হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা যায়, গত ০৫ ই মে ২০২৪ সালে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইসলামীক শরীয়ত মোতাবেক এই নারীর সাথে ভুক্তভোগী সাদ্দামের বিবাহ হয়। তাদের ০১ জন মেয়ে সন্তান রয়েছে। ঘর সংসার করা কালে এই নারী সাদ্দামের বিরুদ্ধে যৌতুকের দাবিতে সাধারণ ও গুরুতর জখমের অপরাধ দেখিয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫০/২৫ নং সিপি মামলা দায়ের করলে বিচারক এ.কিউ.এম নাছির উদ্দীন কোনাবাড়ি থানার ওসিকে এই ঘটনায় সিপি মামলাটি এফআইআর করার নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশের প্রেক্ষিতে গত রবিবার (০২ মার্চ ২০২৫) জিএমপি কোনাবাড়ি থানায় ১নং মামলাটি রুজু করা হয়। এর আগে এই নারী একই অপরাধ দেখিয়ে যৌতুক আইনে কুড়িগ্রাম জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে ২০২৪ সালে ১৭১ নং সিআর মামলা দায়ের করে।

বুধবার, ২৮ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like