

হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম সেন্টু (৪০), তিনি গাংনীর বামন্দী চেরাকী পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) রাত ৮টা ৩০ মিনিটে মেহেরপুর সেনা ক্যাম্পে একটি গোপন সংবাদ আসে যে সেন্টু নামক এক ব্যক্তি ইয়াবার একটি নতুন চালান নিজ বাড়িতে মজুত রেখেছেন। তথ্য পাওয়ার পরপরই মেহেরপুর আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি টিম রাত ৯টা ৩০ মিনিট থেকে পরদিন ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত বামন্দী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সেন্টুর বাড়ি থেকে ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটক সেন্টুকে গাংনী থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার, ২৮ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











