

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শ্রী আনন্দ বাদ্যকার (৪৩)কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ।
তিনি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ডা গ্রামের মৃত মাখন বাদ্যকার@বুদু বাদ্যকারের ছেলে।
সরিষাবাড়ি থানায় হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বুধবার (২৮ মে) বিকাল ৪ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে ঘঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে আন্তঃ জেলার চোর চক্রের প্রধান আসামী আনন্দকে গ্রেফতার করা হয়। তিনি দেশের বিভিন্ন থানায় ৮ টি মামলার আসামী। এ ছাড়াও তার নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জামালপুর ডিবি পুলিশ।
বুধবার, ২৮ মে ২০২৫ খ্রি.

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











