

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরাঞ্চলের ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুল ব্যাগ ও টিফিন বাক্স বিতরণ করেন। গত সোমবার উপজেলার চরাঞ্চলের প্রত্যান্ত এলাকার ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ব্যাগ ও চিফিন বক্স নিজ হাতে বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার এ উদ্যোগে শিক্ষানুরাগী মানবতার ফেরিওয়ালা হিসেবে হোসেনপুর বাসীর প্রশাসক নয় বরং সেবিকা হিসাবে নিজেকে প্রমাণ করলেন বলে সচেতন মহল মনে করেন।

জানাযায়, কাজী নাহিদ ইভা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শন করতে গিয়ে নিজে মাতৃ¯েœহে ক্লাস নিয়ে শিক্ষকের ভূমিকা পালন করেন। এবার উএনও শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেওয়ায় শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তাদের অনেকেই এমন ব্যাগ বা টিফিন বক্স আগে কখনও পায়নি। জানা গেছে, এ উপজেলার চরাঞ্চালের অবহেলিত গ্রামগুলোর প্রাথমিক শিক্ষায় পিছিয়ে আছে। অধিকাংশ অভিভবকই দারিদ্রতায় ও শিক্ষার প্রতি উদাসীনতায় তাদের সন্তানদের স্কুল ব্যাগ বা টিফিন বক্স দিতে পারছেন না। তাই পিছিয়ে পড়া এসব শিশুদের বিদ্যালয় মুখী করতে এবং ক্লাস ফাঁকি দিয়ে চলে না যেতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চরাঞ্চলের ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫১৫ জন শিক্ষার্থীর হাতে টিফিন বক্স ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে।
চরকাটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরব আলী বলেন জানান, অধিকাংশ শিক্ষার্থী ব্যাগ না থাকায় হাতে করে শিক্ষা সামগ্রী কেউবা ছেঁড়া ব্যাগ নিয়ে আসত। অনেকেই টিফিন না নিয়ে আসায় খাওয়ার জন্য ক্লাস রেখে পালিয়ে যেতো। এখন এ সব পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত আসা ও ক্লাসে মনযোগসহ উপস্থিতি বৃদ্ধি পাবে।
উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হক উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ বিতরণ প্রাথমিক শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারনে যুগ উপযোগী মহৎ পদক্ষেপ। এতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জনমনে গুরুত্ব ও আগ্রহ বেড়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন চরের শিশুদের অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে স্কুলে আসতে হয়। তাদের উৎসাহ দিতে এবং পড়ালেখায় আগ্রহ বাড়াতে এই সহায়তা দেওয়া হয়েছে। আমি চাই কেউ যেন প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে না যায়। শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ এবং ভবিষ্যতে আরও ব্যাপক ভাবে এটি বাস্তবায়ন করা হবে।
বুধবার, ২৮ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











