কুড়িগ্রামে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার সাড়ে চারশত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আরও নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন এসব কথা বলেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইএমইডির মহাপরিচালক মাহাবুল রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারন) ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ ও প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টিকাদার ও প্রকল্পের সুবিধাভুগীরা।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, প্রকল্পের সুবিধা নিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হতে হবে। শিগগিরই কুড়িগ্রাম জেলার মৎস্যসম্পদ উন্নয়নে নদীগুলোতে মাছের অভায়ারণ্য তৈরি করা হবে। এজন্য তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের সেবার উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে তিনি সরেজমিন এলাকা পরিদর্শন করেন এবং উপকার ভোগীদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৪টি জেলার ৯টি উপজেলার ২৬টি ইউনিয়নের ৮৬টি বিলুপ্ত ছিটমহল এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের ৯টি জেলার ৪০টি উপজেলার ১৭৪টি ইউনিয়নের নদীবিধৌত ১০০৪টি চরের মোট ৪৭১৫৫টি দরিদ্র পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like