

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের ঈদগাহ্ মাঠ সংলগ্ন জেলা বিএনপি’র কার্যালয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কুড়িগ্রাম জেলা শাখা।

জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১নং যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য উমর ফারুক, আব্দুল আজিজ, এ্যাডভোকেট বজলুর রশিদ (পিপি), মিজানুর রহমান পিন্টু, কফিল উদ্দিন খোকন, আশরাফুল ইসলাম রুবেল, শাহিদ আসরাফ জুয়েল, আজিজুল হক, মাসুদ রানা, জামিল আহমেদ সহ সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলিম সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
শুক্র বার, ৩০ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











