পঞ্চগড়ে শহীদ জিয়ার ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত

মোঃ এনামুল হক,পঞ্চগড় প্রতিনিধি  :

পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃতুবার্ষি তয়কী পালন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হেসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল ও যুগ্ম আহবায়ক পিপি অ্যাডভোকেট আদম সুফি। আলোচনা সভায বিএনপিসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলের নেতৃবৃন্দগণ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোযা মাহফিল শেষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন এত আজাদ।

শুক্র বার, ৩০ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like