

মোঃ শাহ্ জালাল মাসিম, লালপুর উপজেলা প্রতিনিধি
লালপুর উপজেলা’র গোপালপুর পৌরসভার শিবপুর ঘোষপাড়ার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া কমানোর দাবিতে রাস্তার মাঝে বাঁশ বেঁধে ভ্যান চলাচল বন্ধ ঘোষণা করেছে গ্রামবাসী।

লালপুর ত্রিমহোনী মোড় থেকে গোপালপুর বাজারের দুরত্ব প্রায় পাঁচ কিলোমিটারের বেশি। ভাড়া-১০/- হলে গোপালপুর স্টেশন থেকে শিবপুর ঘোষপাড়া’র দুরত্ব প্রায় ১ কিলোমিটারের ভাড়া ৫ টাকা দাবীকে যৌক্তিক মনে করে গোপালপুর পৌরসভা’র শিবপুর মহল্লাবাসী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে ।
তাদের দাবী যেখানে এই সামান্যতম দুরত্বে যেতে সময় লাগে প্রায় ২ মিনিট, সেখানে ভাড়া বৃদ্ধি করা অন্যায্য।তাই ভাড়া কমানোর দাবীতে তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় বাস বেঁধে ব্যারিকেড দেয়।
গ্রামবাসীর দাবী স্টেশন থেকে যখন একটা ভ্যান বিজয়পুরের ৪/৫ জন যাত্রী নেয়, তখন শিবপুর ঘোষপাড়ার ১/২ জন যাত্রী নেয়, তা মাঝে মাঝে। অর্থাৎ মুল ট্রিপ টা হলো বিজয়পুর, যেখানের ভাড়া ১০ টাকা। তবে প্রতি ট্রিপে ৬/৭ জন যাত্রী হয় না, তখন ৩ /৪ জন হলেও বিজয়পুরে নিয়ে যায়। এসময় যাওয়ার পথে শিবপুর ঘোষপাড়ার ২/১ জন যাত্রী নিলে ২ মিনিটের রাস্তায় কয় টাকা ভাড়া দেয়া যেতে পারে তা বোঝা যায়। স্টেশন থেকে বিজয়পুর যাবার রাস্তার প্রায় মাঝখানে শিবপুর ঘোষপাড়া পড়ে।স্টেশন থেকে ঘোষপাড়ার সময় লাগে প্রায় মাত্র ২ মিনিট।
তাহলে ৫ কিলোমিটারের ভাড়া ১০ টাকা হলে, এক কিলোমিটার ভাড়া যা হওয়া উচিত, তার বিবেচনার ভার সবার উপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ও স্থানীয় প্রশাসনের উপর দেয়া হয়।
তাঁদের ভাষ্যমতে আরও একটি তথ্য হলো এক কিলোমিটার চললে চার্জার ভ্যানের যে কয়পয়সা বিদ্যুৎ খরচ হবে, তা হিসেব করে বের করা যাবে সহজেই।
শুক্র বার, ৩০ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











