

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় নতুন বেড়ীবাঁধ নির্মান কাজের বালুর স্তুপের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন বেড়ীবাঁধ নির্মান কাজের বালুর স্তুপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ঝড়-তুফানের রাতে এশার নামাজের পর মৎস্য ঘাট বাজার থেকে নিখোঁজ হন শিশুটি।
নিহত শিশুটি হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা জেলে মনিরের ছেলে ওমর (১০)।
মৎস্যঘাট ব্যবসায়ী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে রামনেওয়াজ মৎসঘাট এলকা থেকে শিশুটির খোঁজ পাচ্ছিলনা পরিবার। পরে শুক্রবার বিকেলে সাড়ে ৫ টায় বেড়ীবাঁধ নির্মান কাজে থাকা এক মহিলা বালুর স্তুপে চাপা পড়া শিশুটির পা দেখে চিৎকার দিলে মৎস্যঘাটের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বালুর স্তুপের কাছে শিশুটির বাড়ি। প্রতিদিন মৎস্যঘাট থেকে শিশুটি বালুর স্তুপ রাখা পাশ দিয়ে বাড়িতে যাতায়াত করে। এমনকি শিশুটির পরিবারের সদস্যরাসহ আশে পাশের থাকা বাসিন্দরা ওই পথে যাতায়াত করে।
তারা ধারনা করছেন, বৃহস্পতিবার রাতে ঝড়-তুফানের মধ্যে বাড়ি ফেরার পথে বালির নিচে পড়ে যায়। এতে শিশুটির মৃত্যু হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, বালির নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করার তথ্য পেয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিরারে কাছে হস্তান্তার করা হয়েছে ।
শুক্র বার, ৩০ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











