

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম পবিত্র ঈদ-উল-আযহার শুভক্ষণে দেশবাসী, প্রবাসী এবং নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “ঈদ-উল-আযহা আত্মত্যাগ, একনিষ্ঠতা ও তাকওয়ার জীবন্ত অনুশীলন। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের মহত্ত্ব আজও আমাদের হৃদয়কে জাগ্রত করে। এই ঈদ হোক আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতাকে কেন্দ্র করে একটি নৈতিক সমাজ বিনির্মাণের অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “বর্তমান সংকটপূর্ণ সময়ে ঈদ আমাদের শেখায়—ভোগ নয়, ত্যাগই শ্রেষ্ঠত্বের মূলমন্ত্র। ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক বন্ধনের একটি প্রতীক। আসুন, ঈদ-উল-আযহার শিক্ষা ধারণ করে সকল অন্যায়, অনৈতিকতা, বৈষম্য ও স্বার্থপরতাকে না বলি।”
তিনি সবার জন্য দোয়া করেন এবং বলেন, “আল্লাহর রহমত ও বরকতে আপনার ও আপনার পরিবার-পরিজনের জীবনে আসুক সুখ-শান্তি ও নিরাপত্তা। ঈদ হোক নিরাপদ, আনন্দময় ও কল্যাণপূর্ণ।”
বৃহস্পতি বার, ০৫ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









