

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
শেখেরটেক স্পোর্টিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিনিফুটবল আনন্দ উৎসব ২০২৫’-এর ফাইনাল পর্ব। শুক্রবার বিকাল ৪টায় শেখেরটেক মাদরাসা মাঠে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বর্ণমালা সেভেন স্টার ১-০ গোলে ডাইনামিক ফাইটার্সকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্যে তিনি বলেন,“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলিত ও মূল্যবোধসম্পন্ন

নাগরিক হিসেবে গড়ে তোলে। শেখেরটেকের মতো জনপদে এমন আয়োজন তরুণদের মাঝে আশার আলো জ্বালায়। ভবিষ্যতেও আমি এ ধরনের ইতিবাচক কর্মসূচির পাশে থাকব।”
প্রধান অতিথির পাশাপাশি উদ্বোধনী বক্তব্য দেন ওয়ালটনের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর বারিক হাসান। সভাপতিত্ব করেন শেখেরটেক জামে মসজিদের খতিব মাওলানা হাদিউল ইসলাম।
সহযোগিতায় ছিলেন ইসমাইল মাহমুদ (চালাচর বাজার), নগর হাসপাতাল নরসিংদী, কিরন স্টুডিও অ্যান্ড এয়ার ট্র্যাভেলস, রাকিব ইলেকট্রনিক্স ও শেখেরটেক আল-কোরআন মক্তব একাডেমি।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিরা তরুণদের খেলাধুলা ও সামাজিক সম্প্রীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন।
শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










