শ্যামনগরে পুলিশের অভিযানে দুইজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেফতার

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই জন গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(১৩ জুন) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে শ্যামনগর থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন শ্যামনগর উপজেলার হাওলভাঙ্গী গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে মোঃ আজিজুল ইসলাম(২১) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৩)।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লার নেতৃত্বে শ্যামনগর থানার এস আই মোঃ জহিরুল ইসলাম, এস আই মোঃ মিজানুর রহমান ও এ এস আই মোঃ আব্দুল মোমিন শ্যামনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয় এবং এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা বলেন দুইজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার করা সহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নম্বর-১৮। তাং-১৪ জুন’২৫। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy