ট্রেনের যাত্রীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ায় স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালো যাত্রী

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি

ট্রেনের যাত্রির সাথে অসৌজন্যমুলক আচরন করায় স্টেশন মাস্টার আবুল কাশেম কে পিটিয়ে অর্ধ নগ্ন করেছে যাত্রিরা। বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে ষ্টেশন মাষ্টারের নানা অপচেষ্টা।

আজ দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি ৭৫২ ডাউন লালমনি এক্সপ্রেস ট্রেন টি গাইবান্ধা পৌছায়। গাড়ি স্টেশনে দাড়ানো অবস্থায় লালমনির হাট থেকে দাড়িয়ে আসা যাত্রী আসনের জন্য গাইবান্ধা স্টেশন মাস্টারের সাথে কথা বলতে আসলে বাকবিতন্ডা শুরু হয। এর এক পর্যায়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জনৈক ঐ যাত্রির মুখে আঘাত করলে নাক থেকে রক্ত ঝড়তে থাকে।

পরে যাত্রির সাথে থাকা স্ত্রী সহ সহ অন্যান্নরা ষ্টেশন মাস্টার কে টেনে হিচড়ে প্লাটর্ফম থেকে রেল লাইনের উপর নামিয়ে নিলে উভয় পক্ষকে মারধর করতে দেখাযায়। পরে নির্ধারিত সময়ে ট্রেন ছারলে যাত্রীরা ট্রেনে উঠে চলে যায়।
বিষয়টি তাৎক্ষনিক ভাবে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

স্টেশনে কর্তব্যরত আই সি সাহেব গনি ঘটনার স্বত্যতা স্বীকার করে জানান আজকের এই অপ্রীতীকর ঘটনার জন্য পুরোপুরি দায়ী স্টেশন মাস্টার আবুল কাশেম, তিনি নিজেই মেরে নাক ফাটিয়ে দিয়েছেন যাত্রীর।

তবে স্টেশন মাস্টার আবুল কাশেমের সাথে ঘটনার সময় বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরায় কোন বক্তব্য দিতে রাজি না হলেও, পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাজিয়েছেন নানা গাল গল্প।
তবে ঘটনার সময় রির্পোটারের ক্যামেরায় সকল কিছু ধারন করা থাকায় চাইলেও ভিন্ন খাতে প্রবাহিত করতে পারছে না।

ক্যামেরায় ধারন করা সকল ভিডিও সেই সাথে কর্তব্যরত আই সি ওসমান গনির স্পষ্ট বক্তব্য প্রমান করে যে ষ্টেশন মাষ্টার অপরাধি। সুতরাং
দায়িত্বশীল পদে থেকে যাত্রীর সাথে এমন আচরন কেন করল স্টেশন মাস্টার, কিংবা যাত্রিরাই কেন বা কর্তব্যরত স্টেশন মাস্টার কে এভাবে লাঞ্চিত করল, বিষয়টি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে সংশ্লিষ্টরা এমনটাই দাবি করছে সুধি সমাজ।

রোববার, ১৫ জুন ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy