

সজীব খান:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কমকর্তা সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী সহ-সভাপতি পদে ১নং বালিথুবা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ ও যুগ্ম সম্পাদক পদে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস আখন্দ রোকন নির্বাচিত হয়েছেন।
গত ১৪জুন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কমকর্তা সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মমিন ও সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

একই চিঠিতে মোট ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কমকর্তা সমিতির চাঁদপুর জেলার শাখার সভাপতি পদে সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে মো: আব্দুল কুদ্দুস আখন্দ রোকন ইতিমধ্যে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন ।
এদিকে এক প্রতিক্রীয়ায় নবাগত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস আখন্দ রোকন বলেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
মঙ্গল বার, ১৭ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন








