

কুড়িগ্রাম প্রতিনিধি, ১৮ জুন
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ধানবীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদ প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়নের ২৪৫০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে ধানবীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
বুধ বার, ১৮ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










