

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহারে দারিদ্র্য দূরীকরণ সংস্থা (দাদুস) এবং বন্ধু কল্ল্যাণ সোসাইটির ৯৩ এসএসসি ব্যাচের উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পদ্মা সরকারি কলেজে অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের সভাপতি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর ড. এআর খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর লিজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএমএইচ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) কেএম ওমর হাসান; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রুকিয়া পারভীন জুই; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নাঈমুল আজম খান; এবং পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো: ফেরদৌসুর রহমান বিদ্যুৎ সহ আরো অনেক বিশিষ্টজন।
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় এক হাজার রুগী বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপস্থিত চিকিৎসক ও ব্যক্তিবর্গ স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও উপদেশ প্রদান করেন।
শুক্র বার, ২০ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন










