শ্যামনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা প্রশাসনের(পরিবার পরিকল্পনা) সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

পরিত্রাণের আয়োজনে অর্ধ-বার্ষিক পরামর্শ সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশন আরা জামান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কে এম মঈনুল ইসলাম।

সভা সঞ্চালনা ও মাল্টিমিডিয়া ভিত্তিক তথ্য উপস্থাপন করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, আবু সাঈদ, বুড়িগোয়ালিনী এফডব্লিউসির এফডব্লিউভি রেশমা পারভীন প্রমুখ।

সোম বার, ২৩ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like

About the Author: priyoshomoy