মালঞ্চ চরে লিডার্স-ইউল্যাবের বনায়ন কর্মসূচি

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

ক্রমশ বনায়ন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে । পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র্য রক্ষা এবং বাঁধ সংরক্ষণের জন্য সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক চরে লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর যৌথ উদ্যোগে (২৬ জুন) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চরের পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। তিনি বলেন, এই ধরনের বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, এখানকার মানুষের জীবিকা ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুন্দরবন প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।

 

হস্পতিবার, ২৬ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy