দুর্গাপুরে শাস্ত্রীয় সংগীতের তিন দিনের আসর সম্পন্ন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শেষ হলো ৩ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (২৮জুন) একাডেমি মিলনায়তনে এ কর্মশালা শেষ হয়। এ কর্মশালার উদ্বোধন করেন একাডেমির নির্বাহী সদস্য, আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী হাজং।

প্রশিক্ষণ পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের সঙ্গীত বিভাগের প্রভাষক তোবারক হোসেন খোকন, একাডেমির তালযন্ত্র শিক্ষক সুমার্শন মাঝি, শিক্ষক লক্ষণ পান্ডে প্রমুখ। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণ সমন্বয়কারী, একাডেমির অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কন্ঠ সঙ্গীতের উপর ভালো দক্ষতা অর্জন করতে হলে, শাস্ত্রীয় সংগীত শিক্ষার কোন বিকল্প নাই। সে জন্য শাস্ত্রীয় সংগীত সম্পর্কে আরো ভালো কিছু জানতে হলে প্রশিক্ষণ গ্রহনেরও কোন বিকল্প নাই। এতে করে ওই বিষয় সম্পর্কে বিষদ জানা বা আয়ত্বে আনা যায়। এ যাবৎকাল সঙ্গীতের উপর যত প্রশিক্ষণ হয়েছে, ওই গুলোর চেয়ে তিনদিনের এই প্রশিক্ষণ থেকে হাতে কলমে শিক্ষাগ্রহন করতে পেরেছে বলে জানান শিক্ষার্থীরা। সেইসাথে আগামীতেও সঙ্গীতের উপর এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে অনুরোধ জানান শিক্ষার্থীরা।

আনিসুল হক সুমন/প্রিয় সময়

শনিবার, ২৮ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy