

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার :
কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় এক হিন্দু নারীকে নগ্ন করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার মূলহোতা শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে তাকে কুমিল্লার আমলী আদালত ১১ এর বিচারক মমিনুল হকের আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।
এর আগে শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র্যাব। পরে আজ তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোর্ট পরিদর্শক সাদেকুর রহমান বলেন, তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রিমান্ড আবেদন করবেন।
এর আগে, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ওই নারীকে নির্যাতন করা হয় এবং সেই ভিডিও ২৯ জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ফজর আলীসহ এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফজর আলী হাসপাতালে চিকিৎসাধীন। আজ শাহপরানকে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার বাকি চারজনকে গত ৩ জুলাই তিন দিনের রিমান্ড দেয় আদালত। চার আসামি হলেন, ওই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











