

সময় মানুষকে জীবনের সব পথ শিখিয়ে দেয়, তুমিও শিখেছো, শুধু শিখলামনা আমি। আজও বোকার মত আমি পুরনো তোমার শিখানো সেই পথেই হাঁটছি।
বিশ্বাস কর প্রিয়, আমি যখন তোমার দেখানো পথে হাটি, তখন মনে হয়, আমি যেন ঘুমিয়ে আছি তোমার বুকে, অনুভবে চলে আসো তুমি, তোমার অস্তিত্ব আমাকে আলতো করে ছুঁয়ে যায়, তোমার এলোকেশের মৃদু ঘ্রান বাতাসের সাথে দৌল খায় নিজের মত করে, আমি তখন উন্মাদ হয়ে তোমাকে স্মরন করে গেয়ে উঠি ও প্রিয়া তুমি কোথায়।

আজ আমি হাটতে শিখেছি, চলতে বুঝেছি । সেটাও তোমার কল্যাণে। এইযে দেখো সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে আজ আমি একা, বড়ই একা, নিঃসঙ্গ জীবনে কিছুই আমার চাওয়ার নেই। একাকীত্বকে অনুভব করে ঠোটে জ্বলন্ত সিগারেট,চোখে কালো চশমা দিয়ে হেঁটে চলছি গন্তব্যহীন পথে, এইতো জীবন আমার আছি বেশি ভালো।

সেই তুমি কেন এত বদলে গেলে, একটা মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে, দুজন দুজনাকে সাথী করে বাঁচবো অনন্তকাল। আমিও তোমার সেই কথাকে পুঁজি করে পাড়ি জামাই দূর প্রবাসে। কারন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বেকার থেকে ভালবাসা আমার কাছে মনে হয়েছে শুধুই ধূসর মরীচিকা। দেশে চাকরির বাজারে সংকট, আকাল থাকার কারণে চলে যাই নিজ মার্তৃভূমি ছেড়ে, কয়েকটা বছর থেকে নিজের চলার মত অর্থ উপার্জন করে স্বদেশে ফিরে এসে বাধবো তোমার সাথে ছোট্র সংসার। সেই স্বপ্ন হৃদয় জমিনে বুনে চলে যাই।
জীবন যেখানে যেমন, সাঁজাও সেখানে তেমন, প্রবাস মানেই কষ্ট, এতবেশি কষ্ট যা ভাষায় প্রকাশ করার মত না।
তারপরও জীবন সাঁজাতে শতকষ্টকে জলাঞ্জলি দিয়ে তোমার ভালবাসাকে আলিঙ্গন করে চলতে থাকে দিন গড়িয়ে মাস, মাসের পর বছর। মাঝে মাঝে শত ব্যস্ততার মাঝেও তোমাকে টেলিগ্রাম লিখতে ভুলিনি আমি, প্রথম দু একটা চিঠির উত্তর তুমি দিলেও এরপর আর কোন টেলিগ্রামের উত্তর পাইনি ।
বিনয়ই মানুষকে বড় করে অহংকার মানষের পতন হয়, আমি বিনয়ী হয়ে তোমার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি। কারন আমি তোমাকে অনেক বেশি ভালবাসি।
আজ মনে অনেক খুশি, প্রবাস জীবন শেষ করে ফিরবো নিজ গৃহে। কতদিন তোমাকে দেখিনি, দেশে ফিরেই তোমাকে দেখবো নয়ন ভরে, নতুন বাড়ি বানিয়েছি, সব কিছু নতুন, তোমাকে বিয়ে করে অনন্তকাল থাকবো একসাথে, মনে খুশির শেষ নেই, অনেক স্বপ্নের কথা মনে করে তাকে প্রবাস থেকে শেষ চিরকুট লিখলাম।
জীবন যেখানে যেমন,সেখানে তেমন ভাবে মানিয়ে নেওয়াই উত্তম,মানুষত্বের কাজ।।
কঠিন পরিস্থিতি থেকেও জ্ঞান আহরণ করুন, দেখবেন, সেই জ্ঞান জীবনে বড় কাজে আসছে।
দারিদ্রতা সব সময় থাকেনা,দারিদ্রতা পরির্তন অনিবার্য। চলতে হবে , থেমে গেলেই জীবনের প্রবাহ বন্ধ হবে।
সোমবার, ০৭ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











