

বিপুল চন্দ্র রায়
হে বিধাতা,
আমি কেন গরিব হলাম?
এর জবাব কি দেবে তুমি?
দারিদ্র্য কেন গ্রাস করল আমাকে,
এই প্রশ্ন জাগে মনে।
ভাগ্য কি তবে রুষ্ট আমার,
এই জীবনের পদে পদে?
বিধাতার লিখন নাকি এ আমার কর্মফল?

গরিবের ঘরে জন্ম,
এ কি আমারই ভুল?
হে বিধাতা,
এর জবাব কি দেবে তুমি?
খেটে খাওয়া জীবন আমার,
তবু কেন অভাব পিছু ছাড়ে না?
সকাল থেকে রাত অবধি খাটি,
তবু কেন দু’বেলা খাবার জোটে না?
পেটের ক্ষুধা নিয়ে ঘুমাই আমি,
বুকভরা হতাশা আর দীর্ঘশ্বাসে।
কত ঋণে ঋণী আমি?
ঋণ কি পরিশোধ হয় না তবুও দিনের পর দিন?
হে বিধাতা,
তোমার কেমন বিচার?
কাউকে রাখো সুখে,কাউকে রাখো দুঃখে,
কেন আমি গরিব হলাম, এই প্রশ্ন জাগে মনে।
মঙ্গল বার, ০৮ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











