দোহারে জয়পাড়া তোহা বাজারের জমি উদ্ধার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়ার তোহা বাজারে অবৈধভাবে গড়ে উঠা ২১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ১৫ শতাংশ সরকারি জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ব্যবসায়ীরা পৌরসভার জমিতে অবৈধ দোকানপাট স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। প্রশাসন এর আগে বিভিন্ন সময় তাদের নোটিশসহ মাইকিং করে সতর্ক করেছিল। সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে তাসফিক সিবগাত উল্লাহ বলেন, “জয়পাড়া বাজারে দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়েছে। আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম জানান, তোহা বাজারের প্রায় অর্ধ একর সম্পত্তি থেকে আংশিক ১৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রকৃত কৃষকগণ তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন।

অভিযানে দোহার পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ, দোহার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এস এম কুদ্দস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বুধ বার, ০৯ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy