

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একনিষ্ঠ কর্মী, সদ্যপ্রয়াত আয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রেহেনা ইয়াসমিন এবং সহকারী শিক্ষক সেলিনা আফরোজা, নাজমা আক্তার, ফাতেমা খাতুন, শাহানা আক্তার, খন্দকার বদরুদ্দোজা, রওশন আরা, শাহিনা আফরোজা ও বিথী খাতুনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।
প্রয়াত আয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শিক্ষকরা বলেন, তিনি একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন। বিদ্যালয়ের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই তার আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











