শেরপুরে যুবদল নেতা হোসেন বহিষ্কার

মো. আব্দুল করিম, শেরপুর:

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে

রবিবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় পরিচয় ব্যবহার করে মো. হোসেন আলী বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। এমন ঘটনায় যুব দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এবিষয়ে জেলা যুবদল সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা এবং উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহমেদ বলেন, দলীয় পরিচয় বহন করে যদি কেউ বেআইনি, চাঁদাবাজী ও লুটতরাজ করে তাকে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে অবগত করার সাথে সাথে তাকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আরও বলেন, কোন চাঁদবাজদের জয়াগা বিএনপিতে হবে না।

রোব বার, ১৩ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy