

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূইয়ার উপর অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে মানবনন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ শিক্ষক পরিষদ, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিট ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।

বুধবার সকাল ১১টায় ধর্মপুরে কলেজের ডিগ্রি-অনার্স ক্যাম্পাসে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক প্রফেসর মো: জহিরুল ইসলাম স্বপন, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কুমিল্লা জেলা ইউনিটের সভাপতি ও উপাধ্যক্ষ প্রফেসর মো : আব্দুল মজিদ, প্রফেসর মো: মশিউর রহমান।
সহকারী অধ্যাপক মো: মহিবুবুল হক ছোটনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিএসজিইএ এর যুগ্ম-আহবায়ক প্রফেসর জাহাঙ্গীর আলম, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের সেক্রেটারী মো: শামসিল আরেফিন ভুঁইয়া, প্রধান সহকারী জনাব মো: মাজহারুল আলম সহ আরও অনেকে।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছে। তারা সবাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূইয়ার উপর অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদ জানান।
বুধবার, ১৬ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











