

মো: আব্দুল করিম, শেরপুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শেরপুর জেলা কৃষকদলের উদ্যোগে জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর পরিচালনায় ১৮ জুলাই বিকালে শেরপুর থানা মোড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলার নেতারা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়েও অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। তিনি আরও বলেন, জনগণসহ সব দল ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।
জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন বলেন, দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দিবোনা।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জুর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ










