

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা রিপোর্টার:
কুমিল্লায় ২১ হাজার পিস আতশবাজি ও ৮৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবে- ১১, সিপিসি- ২।

র্যাব জানায়, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল। সেখান থেকে ২১ হাজার পিস আতশবাজি এবং ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোঃ হৃদয় হাসান নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণপাড়ার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিন এর ছেলে।
র্যাব- ১১ এর সিপিসি-২ এর উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হাসান দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ২১ জুলাই ২০২৫৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ











