আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা প্রতিনিধি

সোমবার সকালে এমপাওয়ার প্রকল্প কার্যালয়ে এডুকো বাংলাদেশের সহযোগিতায় এনএসএস এমপাওয়ার প্রকল্পের আওতায় ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত ৯ জন যুব সদস্যকে স্টার্ট আফ সাপোর্ট হিসেবে চেক বিতরণ করেছে।

এ টাকা দিয়ে তারা ল্যাপটপ ক্রয় করবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলবে। প্রকল্পের আওতায় বিভিন্ন কিশোর -কিশোরী ও যুব ক্লাবের ১৫ জন সদস্য ২৫ দিন ব্যাপী ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন সম্পন্ন করেছে।

এসময় এনএসএস ও প্রকল্পের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy