সিরাজগঞ্জ তাড়াশে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জ তাড়াশে মাহাবুর রহমান পিন্টু (৩০)নামের নেশাগ্রস্ত ছেলের নির্-যাতনে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা মো নুরুল ইসলাম।

গতকাল রাত (৯ সেপ্টেম্বর ) ১২ টার সময় অভিযোগের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি টিম ছেলেকে আটক অভিযান চালায়।

অভিযোগকারী মো নুরল ইসলাম (৫৫) তাড়াশ পৌর কোহিত এলাকার বাসিন্দা। তার ছেলে মাহাবুর রহমান পিন্টু (৩০) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা মো নুরুল ইসলাম ।পুলিশকে সঙ্গে নিয়ে বাবা ছেলেকে গ্রেপ্তার করাতে চাইলে ছেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে তাড়াশ থানায় সোপর্দ করেন বাবা।

অভিযোগে বাবা নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাহাবুর রহমান পিন্টু কোনো ধরনের কাজ না করে বাবার কাছ থেকে টাকা-পয়সা আদায় করার চেষ্টা করে আসছে। টাকা না দিলে সে গালিগালাজ করে এবং ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে সে বাবা নুরুল ইসলামের কাছ থেকে টাকা দাবি করে এবং টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়।

ভুক্তভোগী বাবা নুরুল ইসলাম জানান, গতকাল ৯ সেপ্টেম্বর বিকেলে পুনরায় টাকা চাওয়ায় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মাহাবুর রহমান পিন্টু লাঠি নিয়ে হা-মলার চেষ্টা করে এবং ঘরের বিভিন্ন আসবাবাপত্র ভাঙচুর করে ও কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।নুরুল ইসলাম তিনি আরও বলেন, ‘আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় টাকা-পয়সা দাবি করে, যা আমার সাধ্যের বাইরে।

টাকা না দিলে গালিগালাজ করে, মারধর করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বাধ্য হয়েই থানায় অভিযোগ করেছি এবং নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

‎এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, ‘অভিযুক্ত পিন্টু হোসেনকে আমরা থানা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে মাদক সেবন অভিযোগ রয়েছে। বাবা নিজে উপস্থিত থেকে ছেলেকে ধরিয়ে দিয়েছেন। ঘরের জিনিসপত্র ভাঙচুরের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy