

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার দোকান থেকে ১২০ পিস টাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন। যৌথ এ অভিযানে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল সার্বিক নিরাপত্তায় সহায়তা করে, যার নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ওবায়দুর (২৮ বীর)।

আটককৃত ব্যক্তি দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড রেলগেট এলাকার মোঃ সাত্তার আলীর ছেলে মোঃ সোহেল আলী (৪০)।
যৌথ বাহিনী জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন










