‘পিআর কি খায় না মাথায় দেয়? আমরা সুষ্ঠু নির্বাচনের জন্যে আন্দোলন করেছি, পিআরের জন্যে নয়’

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা নগরের ভিক্টোরিয়া কলেজ রোড দলীয় কার্যালয় সামনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য কমিটির বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচন দিতে চায় তবে আন্তরিক নয়। ভিপি নুরের ঘটনা আর ডাকসু নির্বাচন স্থগিত কি আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি আমরা। কারন একাত্তরের আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি এক সাথ হয়ে দেশে ও বিদেশে বসে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

বিএনপির সাথে সাধারণ জনগন আছে কোন ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। নির্বাচন সুষ্ঠু হলে পিআরের দরকার নেই। যারা মনে করেছিল, তারা ক্ষমতায় এসে গেছে, নির্বাচন না হলে তাদের লাভ। এখন নির্বাচন হলে তারা পিআর কত ব্যাখা দিবে।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা সহ বিভাগীয় সংগঠন সম্পাদক মোস্তাক মিয়া,মহানগর বিএনপি’র সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

পরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করা হয়। এদিকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy