

সজীব খান, চাঁদপুর:
চাঁদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইপিআই কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভাটি পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার এমওডিসি ডাঃ শফিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আল দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন:
– উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ
– উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন
– জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম
আলোচনা সভায় টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন












