চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন অফিস উদ্বোধন

সজীব খান, চাঁদপুর

চাঁদপুরে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের চতুর্থ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোরামের কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দীন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা। এই পেশার মাধ্যমে দেশের কল্যাণ ও মানুষের অধিকার তুলে ধরা যায়। আবার অন্যায়-অপরাধের চিত্রও সমাজের সামনে আনা সম্ভব। তবে সংবাদ মাধ্যমে যদি মিথ্যা তথ্য প্রচারিত হয়, তা কখনোই মানুষের কল্যাণে আসবে না। সাংবাদিকদের সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অটল থাকতে হবে।

ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি মো. রিয়াজ ফেরদৌস।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. রহিম বাদশা, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান এবং দৈনিক খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদি।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ডট কম

You might like

About the Author: priyoshomoy