কুমিল্লায় মহানবীকে নিয়ে কটুক্তি : অভিযুক্তের বাড়ি ও মাজারে অগ্নিসংযোগ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে কুমিল্লার হোমনায় অভিযুক্ত যুবকের বাড়ির মাজারে অগ্নিসংযোগ করেছে কিছু লোকজন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত যুবক মহসিন (৩৫) কুমিল্লা হোমনা উপজেলার আছাদনগর গ্রামের ফকির বাড়ির আলেকশাহর ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত যুবক বেমজা মহসিন নামক আইডিতে বুধবার সকাল ১০ টা ৫২ মিনিটে নবী (স.) নিয়ে কটুক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করলে মহসিন গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করে।

এদিকে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মহসিনের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় পাশের মাজারেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মোটরবাইকসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা পুলিশ সুপার। পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো কোন ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy