আল্লাহ-রাসুলের কথা মানলে দেশে শান্তি বিরাজ করবে : কর্নেল অলি আহমেদ

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, বীর বিক্রম ড.কর্নেল অলি আহমদ (অবঃ)।

তিনি বলেন, আল্লাহ ও রাসুলের কথা মানলে দেশে শান্তি বিরাজ করবে, দেশ লুটেরাদের হাত থেকে রক্ষা করতে হবে, আওয়ামীলীগ ও জামাত এ দুটি দল থেকে দূরে থাকতে হবে কারন এদুটি দল দুষ্কৃতকারী। তিনি বলেন এলডিপি বিএনপির একটি জোটদল, এ জোটদল থেকে ছাতা প্রতিকের প্রার্থী দেওয়া হবে, নির্বাচনের মাত্র ২ মাস বাকী, ছাতা মার্কা প্রার্থীকে ভোট দেয়ার জন্য আহবান জানান।

তিনি আর বলেন এলডিপির যুগ্ন মহাসচিব মতলবের কৃতি সন্তান তাকে দিয়ে গেলাম, তার প্রতি সকলে খেয়াল রাখবেন এবং এলডিপির নেতৃবৃন্দ সকলের ঘরে ঘরে গিয়ে কাজ করার আহবান জানান।

মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মোঃ আলাউদ্দিন প্রধানের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক মোঃ মহিব উল্লাহ খোকনের উপস্থাপনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহা সচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন এলডিপির যুগ্ন মহাসচিব চাঁদপুর -২ আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব, এলডিপির গনতান্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা তারিনা খাতুন,এলডিপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড, মফিজুল ইসলাম নিলু, গণতান্ত্রিক সভাপতি আমান ছোবান, শ্রমিক দলের আহবায়ক এসএল আল মামুন, ছাত্র দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার প্রমুখ।

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy