মেহেরপুর মুজিবনগরে মাসুদ অরুনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত

হিরক খান :

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর মুজিবনগর উপজেলা’র মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোকালে মাসুদ অরুন ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমূখ।

রোববার, ১৯ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy