মিস ইউনিভার্স ফাতিমা ছোট থেকে যে রোগে আক্রান্ত

মিস ইউনিভার্স ফাতিমা ছোট থেকে যে রোগে আক্রান্ত

এবারের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন মেক্সিকোর ২৫ বছর বয়সী মডেল ফাতিমা বশ। ছোটবেলা থেকেই তিনি ডিসলেক্সিয়া (পড়া ও লেখায় অসুবিধা, উচ্চারণে সমস্যা) এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার (এডিএইচডি)-তে ভুগেছেন, যার কারণে স্কুল ও কলেজে বুলিংয়ের শিকারও হতে হয়েছেন।

তবে ফাতিমা এই সীমাবদ্ধতাগুলোকে কখনো বাধা হিসেবে দেখেননি; বরং পরবর্তী সময়ে তা নিজের শক্তি ও অনুপ্রেরণার উৎসতে পরিণত করেছেন। তার জীবন সংগ্রামের গল্প সত্যিই প্রেরণাদায়ক, কারণ তিনি সব চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এছাড়া ভারতীয় তারকা আলিয়া ভাট এডিডি) ভুগছেন।

এ রোগের লক্ষণ
যখন শিশুদের মধ্যে চঞ্চলতার চেয়ে মনোযোগহীনতার তীব্রতা বেশি থাকে, তখন তারা স্কুলের ব্যাগ গোছানো থেকে শুরু করে দৈনন্দিন কাজগুলো গুছিয়ে রাখতে অনেক অসুবিধা অনুভব করে। সাধারণত এডিএইচডি শৈশবেই শনাক্ত করা যায়, এবং মা-বাবা বা স্কুলের শিক্ষক প্রাথমিকভাবে এই সমস্যাগুলো খুঁজে বের করতে পারেন। সমস্যাগ্রস্ত শিশুদের কোনো কিছুর প্রতি দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়। তারা সারাক্ষণ ছোটাছুটি করে, চিন্তাভাবনা না করে হঠাৎ কিছু করে, স্থিরভাবে বসে থাকতে পারে না, বই-কলম প্রায়ই হারিয়ে ফেলে, লাফিয়ে ওঠে, প্রশ্ন শোনার আগেই উত্তর দেয় এবং পড়াশোনা বা খেলাধুলাতেও মনোযোগ রাখতে সমস্যা হয়।

যা করবেন
যদি কারো মধ্যে মনোযোগহীনতার লক্ষণ দেখা দেয়, তবে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। নিজের দৈনন্দিন জীবনকে সহজ ও নিয়ন্ত্রিত করার জন্য নির্দিষ্ট সময়ে ঘুমানো, ঠিক সময়ে খাবার খাওয়া এবং খেলার সময় খেলা করার একটি নিয়মিত রুটিন তৈরি করা প্রয়োজন। পাশাপাশি খাদ্যতালিকায় কৃত্রিম রং এবং অতিরিক্ত মিষ্টি কমিয়ে তাজা ফলমূল অন্তর্ভুক্ত করলে মনোযোগ ধরে রাখতে সহায়ক হতে পারে।

২৩ নভেম্বর ২০২৫ খ্রি.

 

 

 

You might like