তারেক-নাহিদের হাতেই কি ভবিষ্যৎ?

নিউজ ডেস্ক :

লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গেলো ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার পর রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। অন্যদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হতে যাচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন আলোচনায় রাজনৈতিক অঙ্গনে সম্ভাবনা, জোটের অঙ্ক এবং নেতৃত্বের ভবিষ্যৎ আরও স্পষ্ট হচ্ছে। হয়তো তারেক রহমান ও নাহিদ ইসলামকে ঘিরেই ভোটের সমীকরণ বদলে যেতে পারে।

তারেক রহমানের দেশে ফেরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে বড় ও সংগঠিত রাজনৈতিক দল। তারেক রহমানের দেশে ফেরা দলটিকে সাংগঠনিকভাবে তো বটেই, মনস্তাত্ত্বিকভাবেও আরও শক্তিশালী করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্প্রতি তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছেন, দেশে ফেরার দিনটা নিজের জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে তার। তিনি সর্বস্তরের মানুষকে তাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ দেন। দেশকে নিয়ে তার ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি। যে বাংলাদেশে শান্তি ও মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে, আর প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে। এই পরিকল্পনা সব বাংলাদেশির জন্য। একটি ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য। সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবার মতো বাংলাদেশের জন্য।’

বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

দেশে ফেরার দিনটা আমার হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে: তারেক রহমান

এনসিপি ও নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি তরুণদের একটি অংশের কাছে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করে। মধ্যপন্থির রাজনীতির অঙ্গীকার নিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দলটির যাত্রা শুরু হয়। নির্বাচনি ডামাডোলে শুরুতে তারা বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনায় গেলেও রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরার পর ভোটের অঙ্ক নতুন করে সাজাতে হচ্ছে এনসিপিকে। ফলে দলটি এখন পুরোনো রাজনৈতিক শক্তি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পথে এগোচ্ছে।

সম্প্রতি এনসিপির তরফে বলা হয়, জুলাই আন্দোলনের শুরু থেকেই তারা অধিকাংশ সংস্কারের বিষয়ে জামায়াতের সঙ্গে একমত পোষণ করে আসছে।

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

You might like