

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সিটি ব্যাংক এর উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) পৌর শহরের শাহরাস্তি প্লাজার ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।

হাজীগঞ্জ সিটি ব্যাংকের ক্যাশিয়ার মুনিরা সুলতানার সঞ্চালনায় ও শাহরাস্তি উপ-শাখার ব্যবস্থাপক ইলিয়াছ মজুমদারের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিটি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আল আমিন, এসএমই এরিয়া ব্যবস্থাপক মোহাম্মদ নুরুজ্জামান, কাস্টমার সার্ভিস অফিসার আসমা আক্তার, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক আজগর হোসেন মিয়াজী, পৌর বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিটি ব্যাংক আস্থা, স্বচ্ছতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থিক খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। এই উপ-শাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ও দ্রুত উন্নত ব্যাংকিং সেবা পাবেন বলে আমরা বিশ্বাস করি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তিতে সিটি ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রত্যাশা নিয়েই আজকে এই শাখার উদ্বোধন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সুধীমহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫















