

নিউজ ডেস্ক :
রাজধানীর উত্তরার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।
তিনি জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন এবং উত্তরা স্পেসালাইজড হাসপাতালে দুজন মারা গেছেন।
নিহতরা হলেন—একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। নিহত বাকি দুজন হলেন—রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।
প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.












