

তারিখটা লিখে রাখুন
মানুষ আসবে
লাইনে দাঁড়াবে
গোপন কক্ষে ঢুকে
ব্যালটে সিল মেরে
বেরিয়ে আসবে বুথ থেকে
প্রিজাইডিং অফিসার
ভোট গণনা করবেন
ফল প্রকাশ হবে
একটি দল সরকার গঠন করবে
আর থাকবে সংসদে বিরোধী দল
দেশেজুড়ে বইবে গণমনো হাওয়া
১৫ শ’ শহিদ অগণিত গাজী
লাল লাল রক্তের বিনিময়ে
আসছে একটি তারিখ

তারিখটা লিখে রাখুন
আর জেনে রাখুন
যদি পুনরায় করেন
দেশ বিক্রির পায়তারা
তাহলে প্রস্তুত থাকুন
সার্বভৌমত্বের মহাগ্রাস নিয়ে
এ বাংলার বুকে
নেমে আসবে দ্বিতীয় জুলাই
তারিখটা লিখে রাখুন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















