চিকিৎসক সংকটে ভুগছে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স: প্রতিদিন শতাধিক রোগী সেবা বঞ্চিত

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুর মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন গড়ে বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসা সেবা নিতে আসেন প্রায় ৩শ রোগী। কিন্তু চিকিৎসক সংকটের কারণে রোগীদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় সেবা না নিয়েই তারা ফিরে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী রোগীদের অভিযোগ, আউটডোর সকাল সাড়ে আটটা শুরু হলেও অনেক চিকিৎসক আসেন ১০টার পর। আবার দুপুর বারোটার মধ্যে প্রাইভেট চেম্বারের ছুট যান। রোগীদের সেবা না দিয়ে বাহিরে চলে যায়। আমরা ডাক্তার দেখানোর জন্য ঘণ্টা পর ঘণ্টা ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে চিকিৎসকের দেখা না পেয়ে বাড়িতে চলে যেতে হচ্ছে।

জানা যায়, প্রতিদিন হাসপাতালে বিভিন্ন রোগ নিয়ে প্রায় ৩শ রোগী সেবা নিতে আসেন। এর মধ্যে আউটডোরে সেবা নিতে আসেন ২’শ জন, ইনডোরে ৩০ জন ও ইমার্জেন্সিতে আসেন ৭০ জন রোগী।

হাসপাতালের দেওয়া তথ্যমতে, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নেই পর্যাপ্ত চিকিৎসক ও সরঞ্জাম। হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, গাইনী সার্জন, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ বিভিন্ন বিভাগে ১৫৬টি পদ শূন্য রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান প্রিয় সময় প্রতিবেদককে জানান, চিকিৎসক তাদের ইচ্ছা অনুযায়ী আসা যাওয়া বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অপর দিকে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। তবু আমরা যতটুকু পারি, সীমিত সামর্থ্যের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছি।

প্রকাশিত : বুধবার, ০৪ মার্চ ২০২৬খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy